সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ধর্ষণ মামলার ৭ দিন পর বাবা হত্যার’ দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী

  • আপডেট সময় সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩.১১ পিএম
  • ১০৯ বার পড়া হয়েছে

মল্লিক জামাল, নিজস্ব প্রতিবেদকঃ-ধর্ষণ মামলার ৭ দিন পর বাবা হত্যার ঘটনায় মানবিক কারনে মহান আল্লাহর ওপর ভরসা করে হিন্দু পরিবারের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৭ই মার্চ ২০২৫) সকাল ১০ টায় ধর্ষিতা পরিবারের বাড়িতে গিয়ে এ ঘোষণা করেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। ধর্ষিতা পরিবারের বাড়ি থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে আলোচনাকালে এসব তথ্য নিশ্চিত করেন তিনি।

তিনি আরো বলেন, মন্টু চন্দ্র দাস একজন সাধারণ মানুষ ছিলেন। তিনি একটি মুরগীর দোকানে দিন মজুরের কাজ করতেন। মেয়ে ধর্ষণের বিচার চাওয়ায় তাতে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে আসামী গ্রেপ্তারও হয়েছে। এই পরিবারটি অসহায়। এই অসহায় পরিবারের আড়াই মাসের শিশু ১৮ বছর পূর্ন না হওয়ায় পর্যন্ত আল্লাহর ওপর ভরসা করে আমরা এই পরিবারের দায়িত্ব নিলাম।

এরপর তিনি বরগুনা টাউনহল মাঠে গিয়ে বক্তব্যে বলেন, গণঅভ্যুত্থানে যে সকল ছেলে মেয়ে শহীদ হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পাশে গিয়ে দাড়িয়েছে। সে যে দলের কিংবা ধর্মের সেটা দেখার বিষয় না। সে দেশের জন্য জীবন দিয়েছে এ জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পাশে ছিলো। সঠিকভাবে অসহায় পরিবারের দায়িত্ব পালনের জন্য সকলের কাছে দোয়া চান। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান পরিবারটির খোঁজখবর নেওয়ার জন্য তাকেও ধন্যবাদ জানান।

উল্লেখ্য ৪ মার্চ ২০২৫ মন্টু চন্দ্র দাসের ৭ম শ্রেণী পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে গত ৫ মার্চ ২০২৫ বরগুনা সদর থানায় প্রতিবেশী সিজীব চন্দ্র রায় ও তার ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করে মন্টু চন্দ্র দাস (৪০)। গত বুধবার (১২ মার্চ ২০২৫) সকালে বরগুনা পৌরসভার ১নং ওয়ার্ডের কড়ইতলা গ্রামের নিজ ঘরের পিছন থেকে মন্টু চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করে পুলিশ। মন্টু চন্দ্র দাসের স্ত্রী শিখা রানী (৩৫) বাদী হয়ে অজ্ঞাত আসামী করে বরগুনা সদর থানায় এজাহার মামলা দায়ের করে।,

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com