মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দুঃশাসন-দুর্নীতির অবসান চাইলেন জামায়াতের আমীর

  • আপডেট সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ৯.৪৭ পিএম
  • ১১১ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি:-দুঃশাসন-দুর্নীতির অবসান চাইলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা:শফিকুর রহমান।। তিনি লক্ষ্মীপুরে শনিবার গণজমায়েতে প্রধামন অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিন এসময়

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাবন্দি জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামেরও মুক্তি দাবি করেছেন।

শনিবার দুপুরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণজমায়েতে তিনি বলেন, “দয়া করে এখনই আজহারকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। তাকে ভেতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না।”

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। সে সময় জামায়াতের বেশ কয়েকজন নেতার ফাঁসিও কার্যকর করা হয়।

গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন মন্ত্রী-এমপি, সাবেক আইজিপি ও সেনা কর্মকর্তাকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি করা হয়েছে।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জামায়াতের শীর্ষ ১০ নেতাকে ‘খুন’ করা হয়েছে মন্তব্য করে জামায়াত আমির শফিকুর রহমান বলেন, “১৩ বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ধুকে ধুকে আজহারুল ইসলাম জীবনের সঙ্গে লড়াই করছেন। দয়া করে এখনই তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। তাকে ভেতরে রেখে আমি আর বাহিরে থাকতে চাই না।

“সরকারকে অনুরোধ করেছি, ২৫ ফেব্রুয়ারি আমি স্বেচ্ছায় নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলব আমাকে গ্রেপ্তার করুন। আমাকে কারাগারে পাঠান। যেদিন আজহার ভাই মুক্তি পাবেন, পরদিন আমাকে মুক্তি দিয়েন।”

জামায়াতকে সরাসরিভাবে দেশের তিন কোটি মানুষ সমর্থন করে, এমন দাবি করে জামায়াতের আমির বলেন, আজহারুল ইসলামকে মুক্তি না দিলে এই তিন কোটি মানুষ জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে।

লক্ষ্মীপুর জেলা জামায়াত আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শফিকুর রহমান।

৫৪ বছরে বাংলাদেশের অনেক কিছু বদলে গেছে মন্তব্য করেন তিনি বলেন, ২০২৪ সালে মানুষ আশা করেছিল এবার দুঃশাসন-দুর্নীতির অবসান হবে। কিন্তু মানুষ মুক্ত হতে পারেনি।

সমাবেশে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়া।

মো. ফারুক হোসাইন নুরনবীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান ও ঢাকাস্থ লক্ষ্মীপুর ফোরামের সভাপতি ডা. আনোয়ারুল আযিম প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com