সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কাউখালীতে ষষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরী  ২০২৫ উদ্বোধন 

  • আপডেট সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ৭.৫৬ এএম
  • ১২৯ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:-পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ১০ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার কেজি ইউনিয়ন সরকারি বালক বিদ্যালয়ের মাঠে পাঁচ দিনব্যাপী বাংলাদেশ স্কাউটস কাউখালী উপজেলার ষষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরী ২০২৫ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম, স্কাউটের সাধারণ সম্পাদক শামসুর রহমান মিজান, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিশনার সুব্রত রায়, উপজেলা কাব লিডার নুরুজ্জামান শিকদার, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, এই ক্যাম্পিং এর মাধ্যমে শিক্ষার্থীরা সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। উপজেলার ৩৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২১০ কাব শিক্ষার্থী ও ৩৫ কাব শিক্ষক পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com