সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

‘হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করে শাস্তির ব্যবস্থা করতে হবে’

  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১.৩০ এএম
  • ১৩০ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধিঃ- জুলাই আন্দোলনে গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ফরিদপুরে গণমিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। শনিবার (১ ফেব্রুয়ারি)বিকালের দিকে ফরিদপুর শহরের চকবাজার মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানানো হয়।

ইসলামী ছাত্রশিবিরের ফরিদপুর শহর শাখার সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক দিদার হোসেনের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, ফরিদপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ ও রাজেন্দ্র কলেজ শাখার সভাপতি ফাহিম বিশ্বাস

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে ৩০ লাখ শহীদ এবং ৩ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম তা এতদিন দিল্লির প্রেস্ক্রিপশনে চলেছে৷ কিন্তু ২৪‘র ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ দিল্লির প্রেসক্রিপশনে চলতে দেওয়া হবে না।

তারা বলেন, অনতিবিলম্বে হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে৷

আগামী জাতীয় নির্বাচনের আগেই তাদের দুর্নীতি, গুম ও খুনসহ যাবতীয় দেশবিরোধী কর্মকাণ্ডের বিচার করতে হবে৷ জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে আগামীদিনের রাজনীতি পরিচালিত করার জন্য আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com