সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জুলাই বিপ্লবে শাহবাগে আহত ইমাম হোসেনকে কর্মসংস্থান করে দিলেন জেলা প্রশাসক 

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ১১.৩০ এএম
  • ১৮৮ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুরের নেছারাবাদে জুলাই বিপ্লবের শাহবাগে আহত ইমাম হোসেনকে কর্মসংস্থানের জন্য মালামাল সহ দোকানের ব্যবস্থা করে দিলেন জেলা প্রশাসক মোঃ সৈয়দ আশরাফুল আলম খান। ইমাম হোসেন নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাহমুদকাঠি গ্রামের মৃত মোঃ আফসার উদ্দিন এর ছেলে।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ জেলা প্রশাসকের পক্ষ থেকে মুদি মনোহরি দোকানের মালামাল সহ দোকানের চাবি হস্তান্তর করেন।
জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার শাহবাগে ১১ই জুলাই পুলিশের লাঠিচার্জে আহত হন। এ সময় তার বাঁ হাত ভেঙে যায়। পরবর্তীতে পিরোজপুর জেলা প্রশাসকের কাছে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় জেলা প্রশাসক তাকে একটি ঘরের ব্যবস্থা করে দেন।
মালামাল সহ দোকান পেয়ে জুলাই বিপ্লবে আহত মোঃ ইমাম হোসেন বলেন, ১১ই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল এসময়ে নবাবপুর থেকে রাজমিস্ত্রি কাজের জন্য ঢাকা শাহবাগ চত্বরে পৌঁছালে আকস্মিক বেপরোয়া ভাবে পুলিশ আমার উপরে লাঠিচার্জ করে। লাঠির আঘাতে আমি মারাত্মকভাবে আহত হই একপর্যায়ে আমার বা হাত ভেঙে যায়। আমি এখন ভারী কাজ করতে পারি না তাই জেলা প্রশাসক আমাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। সরকারের অনুগ্রহে আমি এখন আমার পরিবারকে নিয়ে বেঁচে থাকতে পারবো।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ বলেন, জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনে আহতদের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছেন এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের নির্দেশে নেছারাবাদ উপজেলায় কর্মসংস্থানের জন্য ইমাম হোসেনকে কিছু মালামাল দিয়ে একটি দোকানের ব্যবস্থা করে দিয়েছি। জেলা প্রশাসকের নির্দেশনায় এ ধরনের কার্যক্রম আরো অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌর বিএনপি’র আহবায়ক মোঃ শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ নাসির উদ্দিন তালুকদার, নেছারাবাদ উপজেলা জামায়াতে ইসলামের সহ-সাধারণ সম্পাদক ও পৌর জামায়াতে ইসলামের আমির মোঃ জহির উদ্দিন, নেছারাবাদ পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মানিক, স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম মোস্তফা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোঃ হারিসুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com