সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ড্রপ প্রোটেকশন ফিচারযুক্ত নোট ৬০এক্স স্মার্টফোন আনল রিয়েলমি

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫, ৩.০৮ এএম
  • ২০৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন আনল রিয়েলমি। নোট ৬০এক্স নামের আকর্ষণীয় মূল্যের এ ফোনটিতে থাকছে আকর্ষণীয় ড্রপ প্রোটেকশন ফিচার। ৪৮ মাস নিরবচ্ছিন্নভাবে স্মার্টফোনটি ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। নোট ৬০ এক্স এ রয়েছে ৫ হাজার এমএএইচ শক্তিশালি ব্যাটারি। যাতে একবার পরিপূর্ণ চার্জেই স্মার্টফোনটি ৪৮ দিন ব্যবহার করা যায়।

রিয়েলমি নোট ৬০এক্স এর অনবদ্য ‘আর্মরশেল’ প্রোটেকশন ফিচারটিতে রয়েছে আট স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যারমধ্যে রয়েছে একটি টেকসই ডাই-কাস্ট অ্যালুমিনিয়াম কাঠামো এবং শক প্রতিরোধক সার্কিট বোর্ড। এছাড়াও রয়েছে অভ্যন্তরীণ সিলিং এবং ইঞ্জিনিয়ারিং অংশ; যা ফোনটিকে হঠাৎ পড়ে যাওয়া, পানি ও ধূলো-ময়লা থেকে সুরক্ষিত রাখবে।

ফোনটিতে আরো রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চির চমৎকার ডিসপ্লে। যার ফলে সূর্যের উজ্জ্বল আলোতেও পুরোপুরি ঝকঝকে ও  প্রাণবন্ত ছবি দেখা যাবে। পাশাপাশি ফোনটিতে থাকা আই কমফোর্ট মোড নীল আলো কমিয়ে নিয়ে আসার ফলে ডিসপ্লেটি চোখের জন্য তুলনামূলক আরামদায়ক হয়।

অক্টা-কোর প্রসেসর যুক্ত থাকায়  নোট ৬০ এক্স দিয়ে খুব দক্ষভাবে বিভিন্নরকম কাজ করা যায়। খুব হালকা ওজনের পাতলা এ ফোনটিতে রয়েছে ৪ জিবি + ৮ জিবি ডায়নামিক র্যা ম এবং ৬৪ জিবি রম। দেশে রিয়েলমির যেকোনো অথরাইজড রিটেইল স্টোরে নতুন এ স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ১০ হাজার ৯৯৯ টাকায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com