সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পিরোজপুরে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি

  • আপডেট সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ৭.০৬ এএম
  • ১২৮ বার পড়া হয়েছে
পিরেজপুর প্রতিনিধিঃ-তারেক রহমানের নির্দেশে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে পিরোজপুর জেলা বিএনপি। জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।  শনিবার (১১ জানুয়ারি)  দুপুরে শহরের টাউন ক্লাব মাঠে এ শীত  বস্ত্র বিতরণ করেন। এ সময়  এক হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি তামান্না জামান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ হাসানুল কবির লীন, বিএনপি নেতা গাজী কামরুজ্জামান শুভ্র, সদর উপজেলা স্বেচ্ছাসেবক সদস্য সচিব মো: নাদিম,  জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার।
এ সময় জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বিএনপির নেতৃবৃন্দ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন। এরই ধারাবাহিকতায় পিরোজপুরেও অসহায় শীতার্ত মানুষদের মাঝে আমরা কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছি। আজকে এক হাজার মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com