সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁর মহাদেবপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ৭.০৩ এএম
  • ১৩৫ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলার চান্দাশ ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার চান্দাশ ইউনিয়নের বাগডোব বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবু হাসান বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান, হাতুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য এস এম শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে কৃষকদের উদ্দেশ্যে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল বলেন, ৫ আগস্টের পট পরিবর্তনের পর বিএনপিতে অনেক ধান্দাবাজ ও চাঁদাবাজ ঢুকেছে। আপনারা দয়া করে এসব ধান্দাবাজদের সঙ্গ দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম খারাপ করবেনন না। সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি ফজলে হুদা বাবুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com