সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান নগদ অর্থ জরিমানাসহ ভাঙলেন টিনের চিমনি!

  • আপডেট সময় সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ৮.৩৯ এএম
  • ১৫০ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ-লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটায় জেলা প্রশাসন ও পরিবেশের যৌথ অভিযানে নগদ অর্থ জরিমানাসহ ভাটার টিনের চিমনি ভেঙে দেয়া হয়।

ঈদ প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০১৯ অনুযায়ী ইট ভাটার বিরুদ্ধে জরিমানা ও মেসার্স এসকেবি ছাতার ব্রিকস, মেসার্স আদর্শ ব্রিকস, মেসার্স আলী ব্রিকস এর চিমনি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। পাশাপাশি এসকেবি ব্রিকসকে এক লাখ টাকা, মেসার্স আদর্শ ব্রিকসকে ২ লাখ টাকা ও মেসার্স আলী ব্রিকসকে ২ লাখ টাকাসহ মোট পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় দুইটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি ও একটি ইট ভাটায় রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন অভিযান পরিচালনা করেন।

লক্ষ্মীপুর পরিবেশের সহকারি পরিচালক হারুনুর রশিদ পাঠান, লক্ষ্মীপুর পরিবেশন অধিদপ্তরের মোবাইল কোর্ট প্রসিকিউশন পরিদর্শক মোজাম্মেল হোসেন টিপু, রামগতি থানা পুলিশ, সেনাবাহিনীর রামগতি ইউনিট ও ফায়ার সার্ভিস উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি বলেন-‘অবৈধ ইট ভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। অবৈধ ইটবাটার বিষয়ে এক চুলও ছাড় দেওয়ার নয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com