সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কর্পোরেট ও ইনস্টিটিউশনাল গ্রাহকদের ট্রেড সার্ভিস দিতে ব্র্যাক ব্যাংকের ডেডিকেটেড ক্লায়েন্ট সার্ভিস ইউনিট চালু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ৪.১৫ পিএম
  • ১৩১ বার পড়া হয়েছে

ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫: কর্পোরেট ও ইনস্টিটিউশনাল গ্রাহকদের ইন্টারন্যাশনাল ট্রেড সহজতর করতে একটি ডেডিকেটেড ক্লায়েন্ট সার্ভিস ইউনিট চালু করেছে ব্র্যাক ব্যাংক।

১ জানুয়ারি ২০২৫ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে সিনিয়র ম্যানেজমেন্টের উপস্থিতিতে এই ইউনিটটির উদ্বোধন করেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান।
সবচেয়ে উন্নত প্রযুক্তি-সমৃদ্ধ ও বিশেষজ্ঞ ট্রেড সার্ভিস টিম দ্বারা পরিচালিত এই ইউনিটটি গ্রাহকদের আমদানি ও রপ্তানি বাণিজ্য আরও সহজ করবে। এই গ্রাহককেন্দ্রিক টিম গ্রাহকদের জন্য ওয়ান-স্টপ সেবা আরও বৃদ্ধি করার পাশাপাশি প্রোঅ্যাকটিভলি বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে গ্রাহকদের আনন্দদায়ক ব্যাংকিং অভিজ্ঞতা উপহার দেবে।
এই সার্ভিস ইউনিট চালুর বিষয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমাদের ডেডিকেটেড সার্ভিস ইউনিট চালুর প্রধান উদ্দেশ্য হলো গ্রাহক অভিজ্ঞতা ও দক্ষতা উন্নত করা এবং ট্রেড অপারেশন্সের সময় আরও কমানো। এই উদ্যোগটি দেশের কর্পোরেট ও ইনস্টিটিউশনাল গ্রাহকদের কাছে সবচেয়ে পছন্দের ট্রানজ্যাকশনাল ব্যাংকিং পার্টনার হওয়ার লক্ষ্যে ব্র্যাক ব্যাংককে এক ধাপ এগিয়ে দেবে।”
বিশেষায়িত, দক্ষ ও প্রযুক্তিচালিত ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে কর্পোরেট গ্রাহকদের ক্ষমতায়িত করার যাত্রায় এই উদ্যোগটি ব্যাংকটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com