সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তালতলীতে বিএনপি’র নাম ভাঙ্গিয়ে কৃষকের ধান কাটার অভিযোগ  

  • আপডেট সময় বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ৩.৪৮ এএম
  • ১৪৪ বার পড়া হয়েছে

মল্লিক জামাল, স্টাফ রিপোর্টারঃ-বরগুনা তালতলীতে বিএনপি’র নাম ভাঙিয়ে কৃষকের ধান কাটার অভিযোগ উঠেছে পচাকোড়ালিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো: হাবিনুর খানের  বিরুদ্ধে।

আজ সোমবার  (৩০ ডিসেম্বর) যুবদলের ইউনিয়ন নেতা দাবি করে কৃষকের ধান কেটে নিয়ে যায় বলে জানা গেছে।

এ বিষয়ে ভুক্তভোগী নিজাম সিকদার বলেন, বিগত কয়েক বছর যাবত আমি আব্দুস সাত্তার সিকদারের কাছ থেকে নগদ টাকায় বন্ধোক রেখে জমি চাষাবাদ করে আসছি হঠাৎ করে হাবিনুর খান নামের এক যুবদল নেতা আমার বন্ধোকিও জমির ধান কেটে নেয়। এতে আমি  বাধা দিলে তিনি আমাকে বিভিন্ন রকমের হুমকি দেয়। পরে আমি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য  ব্যক্তিদের বিষয়টি অবহিত করি।

স্থানীয়রা বলেন, বিগত বছর গুলে নিজাম সিকদার এই জমি চাষাবাদ করে আসছে, তবে ওই যুবদল নেতা কিভাবে জমি থেকে ধান কেটে নিলো এটা জানি না।

অভিযুক্ত যুবদল নেতা হাবিনুর খানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ধান কাটার যে বিষয় নিয়ে আমার উপর অভিযোগ আনা হয়েছে উক্ত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন এবং বানোট।

তালতলী উপজেলা যুবদলের আহ্বায়ক মো: মাসুদ হাওলাদার বলেন, আমরা লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

তালতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিয়া মো: রিয়াজুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে  আমরা তদন্ত কমিটি গঠন করে অভিযোগটি সত্যতা প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা নিবো।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, এ বিষয়ে আমার কাছে কোন লিখিত অভিযোগ আসেনি তবে মৌখিকভাবে আমাকে বিষয়টি অবহিত করা হয়েছে। আমার জানা সত্ত্বে নিজাম সিকদার উক্ত জমিতে চাষাবাদ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com