সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আমতলী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন সভাপতি জসিম উদ্দিন সিকদার ও সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন

  • আপডেট সময় শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২.২৫ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে

মল্লিক জামাল, স্টাফ রিপোর্টার:-আমতলী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে কক্সবাজার হোটেল ফ্যালকন বীচ রিসোর্ট হলরুমে এ কমিটি গঠন করা হয়। এতে দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মো. জসিম উদ্দিন সিকদারকে সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি মো. জয়নুল আবেদীনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য মো. ফয়সাল বারী এ কমিটি ঘোষনা করেছেন। কমিটি অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি দৈনিক জনকন্ঠ পত্রিকার আমতলী নিজস্ব সংবাদদাতা মো. হোসাইন আলী কাজী, সহ সভাপতি বাংলা নিউজ টিভির বরগুনা জেলা প্রতিনিধি মো. মাহবুব বিশ্বাস (টিটো), যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক মানবকন্ঠ আমতলী প্রতিনিধি এইচ,এম কাওসার মাদবর, সাংগঠনিক সম্পাদক দৈনিক দেশের সংবাদ আমতলী প্রতিনিধি মো. মিজানুর রহমান, অর্থ ও কল্যান তহবিল বিষয়ক সম্পাদক দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার আমতলী প্রতিনিধি মো. ফখর উদ্দিন তহসিন, দপ্তর ও পাঠাগার সম্পাদক দৈনিক সোনালী কন্ঠ পত্রিকার আমতলী প্রতিনিধি মো. রাশেমুল হক রিমন, প্রচার প্রকাশনা সম্পাদক দৈনিক ভোরের ডাক পত্রিকার আমতলী প্রতিনিধি এইচ এম রাসেল, আইন পরিবেশ তথ্য ও গবেষনা সম্পাদক দৈনিক খবরপত্র পত্রিকার আমতলী প্রতিনিধি আব্দুল্লাহ আল মোমেন নিজাম, ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক ও দক্ষতা উন্নয়ন সম্পাদক দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার আমতলী প্রতিনিধি পিএম সাজ্জাদ শরীফ, নির্বাহী সদস্য দৈনিক জনতা পত্রিকার আমতলী প্রতিনিধি মো. ফয়সাল বারী ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার আমতলী প্রতিনিধি মো. রিপন মুন্সি।

এ কমিটি ঘোষনার আগে আমতলী সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মো. জসিম উদ্দিন সিকদার। বার্ষিক সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. হোসাইন আলী কাজী, শোক প্রস্তাব পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক এইচ,এম কাওসার মাদবর এবং আর্থিক প্রতিবেদন পাঠ করেন অর্থ সম্পাদক মো. রিপন মুন্সি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com