সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে ইউএনও অপসারণের দাবীতে বৈষম্যের মানববন্ধন!

  • আপডেট সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৫.৫৯ পিএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-লক্ষ্মীপুরে অনিয়ম, দুর্নীতির অভিযোগে ইউএনও ইমরান খানের অপসারণের দাবিতে মানববন্ধন করে স্থানীয় সাধারণ জনগণ।

রবিবার লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ্যে রায়পুর উপজেলা সাধারণ জনগণের ব্যানারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হাসিব গাজী, আবদুল আসাদ, ওসমান গনি, রশিদসহ আরো অনেকে।

বক্তব্যে তারা বলেন, আওয়ামীলীগের আমলে এই ইউএনও বিভিন্ন দুর্নীতি করেছে, এখনো করে যাচ্ছে। তিনি এখনো আওয়ামী লীগের পূর্ণবাসনসহ, দুর্নীতি, অনিয়মে জড়িয়ে আছেন বলে অভিযোগ রয়েছে। তিনি স্থানীয় হাট-বাজার ও বিভিন্ন দপ্তরের এবং উপজেলা প্রশাসনের ভিতরে পণ্য ও শিল্প মেলা দিয়ে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা।তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে শীঘ্রই রায়পুর উপজেলা পরিষদ ঘেরাও করে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এই সম্পর্কে অভিযুক্ত ইউএনও মোঃ ইমরান খান বলেন, কয়েকজন ইউপি চেয়ারম্যান আমার পদত্যাগ দাবি করেছেন, পদত্যাগ না করায় ক্ষিপ্ত হয়ে মানববন্ধন করছে। বাকি অভিযোগসব ভিত্তিহীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com