সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আগর-আতর উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সুবিধা আরও সহজ করল ব্র্যাক ব্যাংক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৫.৫৭ পিএম
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় মৌলভীবাজারে আগর-আতর সেক্টরের উদ্যোক্তাদের জন্য কর্মশালার আয়োজন
করেছে ব্র্যাক ব্যাংক।
কর্মশালাটি জামানতবিহীন অর্থায়ন সুবিধা ও গ্রাহক সম্পৃক্ততার মাধ্যমে উদ্যোক্তাদের ক্ষমতায়ন, সচেতনতা বৃদ্ধি
এবং সুগন্ধি নির্মাতাদের মধ্যে পণ্য বৈচিত্র্যের প্রসারের লক্ষ্যে আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের
সিএমএসএমই ক্লাস্টার ফাইন্যান্সিং উদ্যোগের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক এই জনসচেতনতামূলক কর্মসূচিটির
আয়োজন করেছে।
একটি এসএমই-কেন্দ্রিক ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক মৌলভীবাজারের আগর-আতর ক্লাস্টারের এসএমই
উদ্যোক্তাদের কম সুদে জামানতবিহীন ঋণ দিয়ে থাকে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ১৭ নভেম্বর ২০২৪ মৌলভীবাজারের বড়লেখার একটি স্থানীয় হোটেলে ব্র্যাক ব্যাংক
এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এসএমই অ্যান্ড স্পেশাল
প্রোগ্রাম বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান
কার্যালয়ের একই বিভাগের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নাজমুল হক এবং এসএমই ফাউন্ডেশনের ডেপুটি জেনারেল
ম্যানেজার সুমন চন্দ্র সাহা।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব
এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিলেট রিজিওনের রিজিওনাল হেড রেজাউর
রহমান এবং বাংলাদেশ আগর অ্যান্ড আতর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট
মো. আনসারুল হকসহ এই সম্ভাবনাময়ী খাতের উদ্যোক্তারা।
আগর কাঠ থেকে তৈরি মৌলভীবাজারের এই ঐতিহ্যবাহী সুগন্ধিশিল্প স্থানীয় জনগোষ্ঠীর আর্থিক উন্নয়নে
উল্লেখযোগ্যভাবে অবদান রাখার পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সুগন্ধি রপ্তানির মাধ্যমে মূল্যবান বৈদেশিক
মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মশালায় এই সেক্টরের উদ্যোক্তারা তাঁদের ব্যবসায়িক সমৃদ্ধি এবং
সহজ অর্থায়ন সুবিধা পাওয়ার বিভিন্ন কৌশল শেখার সুযোগ পেয়েছিলেন।
সহজলভ্য অর্থায়ন সুবিধা দেশব্যাপী বিভিন্ন সিএমএসএমই ক্লাস্টারের উন্নয়নে সাহায্য করে। সরকারি সংস্থা,
উদ্যোক্তা এবং ব্যাংকগুলোর সমন্বিত উদ্যোগ এই ক্লাস্টারগুলোকে উন্নত করবে, যা দেশের উৎপাদনখাত এবং
জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com