সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার-মিথ্যা প্রচারণা চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৮.১৪ পিএম
  • ১৩০ বার পড়া হয়েছে

ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২ ডিসেম্বর) রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের জাফরপাড়ার বাবনপুর গ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি। ভারতের মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অনেক মিথ্যা প্রচার করছে। একমাত্র আপনারাই (সাংবাদিকেরা) এটার বিরুদ্ধে কাউন্টার সত্যটা তুলে ধরতে পারেন। আপনারা সত্য ঘটনা প্রকাশ করে ভারতীয় মিডিয়ার এই মিথ্যা প্রচারটাকে বন্ধ করে দিতে পারেন। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের দেশের সাংবাদিকরা সত্য ঘটনাটাই বলে এবং আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করেন। তাহলে যারা অপপ্রচার করছে তাদের মুখে চুনকালি পড়বে।

আবু সাঈদ হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আবু সাঈদের বীরত্ব বলে শেষ করা যাবে না। আমি শুনেছি এখানে (পীরগঞ্জে) সাঈদের নামে একটা ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে। এই ফাউন্ডেশনে আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে আমরা এটা দেব।

তিনি আরও বলেন, আবু সাঈদ হত্যা মামলায় তিনজন আসামি গ্রেপ্তার হয়েছে। এই মামলা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব। অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা (মিডিয়া) আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে, তাদের আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

ইসকন নিষিদ্ধের ব্যাপারে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আমার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। পরিকল্পনা হলে জানতে পারবেন। কোনো মামলায় হয়রানিমূলকভাবে কাউকে জড়ানো হলে ভুক্তভোগী অবশ্যই ছাড়া পাবে। যারা মিথ্যা মামলা দিচ্ছেন তাদেরও আইনের আওতায় আনব। মিথ্যা মামলায় যেন কাউকে শাস্তি ভোগ করতে না হয় এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপদেষ্টা।

তিনি বলেন, পুলিশের পাশাপাশি ডিসিদের সমন্বয়েও কমিটি গঠন করা হয়েছে। দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, দেশের উন্নতির জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ যা কিছু রয়েছে, সবাই একসঙ্গে কাজ করলে স্বাভাবিক হয়ে যাবে। আমি মিডিয়ার কাছে অনুরোধ করব আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন। যদি আমাদের ভেতরে কোনো দুর্নীতি পান আপনারা সেটা প্রকাশ করুন। যদি আমারও কোনো দুর্নীতি দেখেন সেটাও প্রকাশ করেন। এসময় পুলিশ নিয়োগসহ সিলেকশনে যদি কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি থাকে সেটা তুলে ধরতে সাংবাদিকের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, আমি কারো জন্যই অনুরোধ (রিকুয়েস্ট) করছি না। আমরা চাচ্ছি একটা ফেরার সিলেকশন হয়ে যাক। আগে বলা হত পুলিশে নিয়োগ বাণিজ্য, এবার কিন্তু কোনো ধরনের নিয়োগ বাণিজ্যের অভিযোগ এখন পর্যন্ত ওঠেনি। কোনো বাণিজ্য হয়ে থাকলে জানান, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আসফাকুজ্জান, র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন।

-ইউএনবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com