সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১২.৩৪ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি : “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মাদকবিরোধী ফুটবল ম্যাচ- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় পিরোজপুর ও পিজিএইচএস এসোসিয়েশনের আয়োজনে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পিরোজপুর মোহাম্মদ আশরাফুল আলম খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
এ সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ  প্রফেসর পান্না লাল রায়, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় পিরোজপুর, সহকারী পরিচালক বাবুল সরকার,
পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ বাবর তালুকদার, পিরোজপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
এ.টি এম শামসুল আলম, পিরোজপুর সদর থানা অফিসার ইনচার্জ আব্দুস সুবহান।
পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদক জীবনকে কেড়ে নেয়, জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে, মাদক এমন মরণব্যাধি, আত্মঘাতিমূলক জীবন প্রবাহ, আত্মহননের অসৎ এবং কুৎসিত পথ, যা দুর্বিষহ করে জীবন, অন্ধকার আনে পরিবারে, ধ্বংস করে পারিবারিক সম্প্রীতি।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com