সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে  মঠবাড়িয়ায় রবিশস্যের বীজ বিতরণ

  • আপডেট সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৬.০২ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে
 পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় বসুন্ধরা -কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে রবিশস্যের বীজ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে স্থানীয় বয়াতিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা(অবঃ) হরষিত চন্দ্র কীর্তুনিয়া এ বীজ বিতরণ  কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় অনুষ্ঠানে বক্তব্য দেন,বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিপ্রা রানী বেপারি,সমাজ সেবক সাইদুল ইসলাম মহারাজ,কৃষাণী ঝর্ণা রানী বেপারী প্রমূখ।
এসময় গণমাধ্যমকর্মী শিবাজী মজুমদার শিবু, গাজী মাসুদ ও কালের কন্ঠের পিরোজপুরের আঞ্চলিক প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্টা  দেবদাস মজুমদার উপস্থিত ছিলেন।
শেষে স্থানীয় ৩০ জন প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে কুমড়া,বরবটি,সীম,সরিষা ও ধনিয়া  রবিশস্য বীজ বিতরণ করা হয়।
সুবিধাভোগী কৃষকরা কৃষি সম্প্রসরণে বসুন্ধরা -শুভসংঘের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। কৃষকরা কৃষি উন্নয়ন ও সম্প্রসারণে এমন উদ্যোগ ভবিষ্যতে বেগবান করার জন্য বসুন্ধরা -শুভসংঘের প্রতি অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com