সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী রুহিয়া আজাদ মেলার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৩.৪১ এএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

মো:মনসুর আলী রুহিয়া(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ-ঠাকুরগাঁও সদরের ঐতিহ্যবাহী রুহিয়া আজাদ মেলার কার্যকরী কমিটির সভা হয়েছে। মেলা কমিটির সভাপতি ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে রুহিয়া প্রগতি সংঘ চত্বরে ২০২৪ কার্যকরী কমিটির প্রথম সভা হয়।

সভার শুরুতে ঐতিহ্যবাহী রুহিয়া আজাদ মেলার সাধারন সম্পাদক মো: সহিদুল হক গত মিটিংয়ে যে সকল বিষয়ে আলোচনা হয় তা উপস্থাপন করেন এবং আজকের এজেন্ডা উল্লেখ করেন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও মেলা কমিটির উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, রুহিয়া থানার অফিসার ইনচার্জ শহিদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ও রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সিনিয়র সহ-সভাপতি আবুল মালেক মানিক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, রুহিয়া থানা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল হক, ১নং রুহিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক রশিদুল হক, ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম, রুহিয়া পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি মাইন উদ্দিন, সাংবাদিক আপেল মাহমুদ প্রমখ। এ সময় মেলার কার্যকরী কমিটির সদস্যগন, বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঐতিহ্যবাহী রুহিয়া আজাদ মেলাকে সুন্দর এবং সফল করার লক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা গ্রহন করার জন্য মেলার সভাপতির নিকট উপস্থাপন করেন বক্তাগন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com