সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে সুপারী পাড়তে বাধা দিলে মাধরের শিকার বাগান মালিক নারীসহ ৪

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ২.২১ এএম
  • ১৪৫ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি:-লক্ষ্মীপুরে সুপারী পাড়াকে কেন্দ্র করে বাগান মালিক আলী আহম্মেদর ছেলে ও নারীসহ ৪ জনকে পিটিয়ে আহত করেছে একই এলাকার মুরাদ হোসেন ও তার সাঙ্গপাঙ্গরা।

সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে চরমণ্ডল গ্রামের সুতার বেপারীর বাড়িতে আলী আহম্মেদের নিজ মালিকীয় সুপারী বাগান থেকে সম্পূর্ণ অবৈধভাবে জবরদখল করে সুপারী পাড়ে একই এলাকার হাবীব উল্লাহ পাটওয়ারী বাড়ীর হোসেন পাটওয়ারীর ছেলে মুরাদ পাটওয়ারী, রাব্বি পাটওয়ারী,সাব্বির পাটওয়ারী, শাহ আহম্মেদ, রিয়াজ হোসেনসহ অজ্ঞাত আরও কয়েকজন।

খবর পেয়ে আলী আহম্মেদের ছেলে আল মিজান বাধা দিতে গেলে তাকে মারধর শুরু করে। মিজানের আত্মচিৎকারে তার ভাইয়ের স্ত্রী শহীদা খাতুন, আয়েশা বেগম, ও রিংকি বেগম এগিয়ে এলে তাদেরও মারধর করে তারা। স্থাণীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে।

এ নিয়ে আলী আহম্মেদ বাদী হয়ে সেনাক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন৷

এ নিয়ে মুরাদ হোসেনের মোবাইলে একাধিকবার কল করেও না পাওয়া বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com