সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মিরপুরে সাকিব ভক্তদের সঙ্গে সাকিববিরোধীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা

  • আপডেট সময় রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৬.১৬ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

নিরাপত্তা ইস্যুতে বিসিবি এবং সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত না পাওয়ায় মিরপুর টেস্ট খেলতে দেশে ফেরা হয়নি সাকিব আল হাসানের। তার বদলি হিসেবে হাসান মুরাদের নাম ঘোষণা করেছে বিসিবি। এরপরই সাকিবকে দলে ফেরাতে আন্দোলনে নেমেছে তার ভক্তরা। রোববার (২০ অক্টোবর) দুপুর দুটো নাগাদ মিরপুর স্টেডিয়ামের সামনে তারা লং মার্চ নিয়ে আসেন সাকিবিয়ানরা। এর আগে, গত শুক্রবার বিসিবির কাছে ৪ দফা দাবি জানিয়েছিল তারা।

তাদের দাবি সাকিবকে দেশে এনে বিদায়ী টেস্ট খেলার সুযোগ দিতে হবে। এই টেস্টে না হলে চট্টগ্রাম টেস্টের ভেন্যু পরিবর্তন করে মিরপুরে আনতে হবে। আর এই দাবি না মাননে বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগের ঘোষণা দেন।

তবে তাদের এই লং মার্চ বাধা পায় আগে থেকেই অবস্থান নেওয়া সেনাবাহিনীর সামনে। এরপর সেখানে সাকিব ভক্তদের সঙ্গে সাকিববিরোধীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

তিনি বলেন, যেহেতু তারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদকে যথেষ্ট সম্মান জানাতে ব্যর্থ হয়েছেন এবং তিনি যখন অনুতপ্ত হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন, তারপরও তাকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারেননি, ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমরা কোনো ব্যর্থ বোর্ড সভাপতি চাই না।আরেক আন্দোলনকারী বলেন, পাকিস্তান থেকে গায়ক নিয়ে এসে অনুষ্ঠান করে। সেখানে সেনাবাহিনী যদি নিরাপত্তা দিতে পারে, তাহলে সাকিবকে কেন নিরাপত্তা দিতে পারবে না।এরপর বিকেল ৪টা নাগাদ মিরপুর স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে আন্দোলনকারীদের সঙ্গে সেনাবাহিনী এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মিডিয়া গেটে দিকে ইট-পাটকেল ছুড়তে দেখা যায় আন্দোলনকারীদের।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নিজের শেষ টেস্ট খেলতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের বিমান ধরতে দুবাইয়ে আসেন সাকিব আল হাসান। শর্ত ছিল, পর্যাপ্ত নিরাপত্তা পেলে দেশের মাটিতে নিজের শেষ টেস্ট খেলবেন তিনি। এখান থেকেই যাবেন অবসরে।

তবে দুবাই পর্যন্ত আসার পর ফিরিয়ে দেওয়া হয় সাকিবকে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সরাসরি পরামর্শে ফিরে যান সাকিব। তাই তাকে ছাড়াই আগামীকাল (সোমবার) মিরপুর টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com