সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে যেই ধর্মের হোক না কেনো আমাদের মধ্যে সমতা রেখে সমাজকে নতুন করে নির্মান করতে হবে- আব্দুল মোনায়েম মুন্না

  • আপডেট সময় শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৪.২৬ পিএম
  • ১৮৪ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ-বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে যেই ধর্মের হোক না কেনো আমাদের মধ্যে সমতা রেখে আমাদের এ সমাজকে নতুন করে নির্মান করতে হবে। আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। আপনারা মনে রাখবেন সংগঠন বর্হিভূত কোন কাজ সংগঠন গ্রহণ করছে না।
তিনি আরো বলেন, দেশ নায়ক তারেক রহমান আজ প্রায় ১৭ বছর দেশের বাহিরে অবস্থান করছে আমরা তাকে দেশে ফিরিয়ে আনতে চাই। সে ক্ষেত্রে আমাদের আরো সাংগঠনিক দক্ষতা বাড়াতে হবে। দেশ নায়ক তারেক রহমানের একটি স্পস্ট ম্যাসেজ আপনাদের দিতে বলেছেন যে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকলে মিলে মিশে এ দেশটাকে গড়ে তুলবো। সবাই মিলে মিশে একসাথে দেশটাকে সুন্দর ভাবে গড়ে তুলতে হবে। আজ শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে সাম্য ও মানবিক সমাজ বির্নিমানে দিক নির্দেশনা মূলক যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মীসভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রদলের সাধঅরণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লা হোসেন তারেক, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি নাসির উদ্দিন মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি।

এসময় বাংলাদেশ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রিয় নেতৃবৃন্দ ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com