সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দীর্ঘ বন্যার পানিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি 

  • আপডেট সময় রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৬.৪২ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলায় ভয়াবহ বন্যা ও জোয়ারের পানিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে, ২২ হাজার ৭৬৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের সূত্রে জানা গেছে লক্ষ্মীপুর জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ৮০৫০ হেক্টর জমির আমন ধানের ফসল। দ্বিতীয়বার আমন ধান রোপনের সময়ও শেষ। এতে ক্ষতি হয় ৩৬৬৩ লক্ষ টাকা। একই ভাবে রোপা আমনের ১৪৩৯৪ হেক্টর জমির ফসল নষ্ট হয়, এতে কৃষকের ক্ষতি হয় ২৯২৬ লক্ষ টাকা। শরৎকালীন সবজি নষ্ট হয় ১০ হাজার ৩৯ হেক্টর। এতে কৃষকের ক্ষতি হয় ৫১৯০ লক্ষ টাকা।
কৃষি অফিস সূত্রে আরও জানা যায়, ফলবাগান নষ্ট হয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ২০৯টি পরিবারের, এতে ক্ষতি হয় ২২ হাজার ৭৬৫ লক্ষ টাকার। অপরের দিকে ৫ উপজেলায় পান চাষে ক্ষতিগ্রস্ত হয় ১৬৬৩ পরিবার। এতে ক্ষতি হয় ১৬৮৩ লাখ টাকা। এছাড়া আদা, হলুদ,  আখ, বোনা আমান ধানের ক্ষেত্রে কৃষকদের ক্ষতি হয়  ১২৭২০ লক্ষ টাকা।
সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের কাঁঠালি গ্রামের কৃষক  আব্দুল হক জানান, ‘তিনি পাঁচ একর জমিতে আমন ধানের রোপা লাগিয়েছিলেন বৃষ্টিতে তার সকল ফসল নষ্ট হয়ে গেছে।’
দিগুলি ইউনিয়নের রমাপুর গ্রামের  কৃষক ফরহাদ  জানান, ‘ তিন একর জমিতে আমন ধান, ১০ শতক জমিতে শাক সবজি লাগিয়েছিলাম। এবারের বন্যার তার সকল ফসল পানির নিচে পচেঁ গেছে । ঋণ নিয়ে জমি চাষ করেছেন। তিনি এখন প্রায় নিঃস্ব।’
কমলনগর, রামগতি, রামগঞ্জ ও রায়পুর উপজেলা বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কৃষকরা ফসল হারিয়ে হতাশায় ভুগছে। কিভাবে সংসার ও ছেলে মেয়ের লেখাপড়া, চিকিৎসার খরচ চালাবে এ নিয়ে এখন দুশ্চিন্তাগ্রস্ত জেলার কৃষকরা।
কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক সোহেল মো. শামসুদ্দিন ফিরোজ অ আ আবীর আকাশকে বলেন, ‘স্মরণকালের ভয়াবহ বন্যায় লক্ষ্মীপুরে কৃষকদের ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়ে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com