সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষীপুরে টিকটকার যুবতীর আত্মহত্যা!

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৩.১৬ এএম
  • ১৭০ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-লক্ষ্মীপুরে টিকটকে অতিরিক্ত আসক্ত হয়ে সদরের টুমচর এলাকার সুলতান মাঝি বাড়ির কামরুল হাসান সুমনের স্ত্রী এক সন্তানের জননী মোনালিসা আক্তার সালমা নামের যুবতী ৪ জুলাই নিজ ঘরে জানালার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় সালমার বাবা আলমগীর বাদী হয়ে কামরুল হাসান সুমনকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে সুমন জেলহাজতে রয়েছে।

আত্মহত্যার দিন ফজরের সময় সালমা আক্তার একই এলাকায় বাপের বাড়ী নিয়াজ উদ্দিন মাঝি বাড়িতে যায়। সূর্য উঠার পূর্বে স্বামীর বাড়ি ফিরে এসে ক্রন্দনরত অবস্থায় ভিডিও বার্তায় তার মায়ের প্রতি অনুরোধ করেন যেন তার লাশের পোস্টমর্টেম না করে। সালমা আক্তার একই সাথে-‘সামিয়া আক্তার, সালমা আক্তার ও ফাইজা কানতু’ নামের তিনটি টিকটক আইডি ব্যবহার করতেন।

স্থানীয়রা জানিয়েছেন টিকটিককে অতিরিক্ত আসক্ত হয়ে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করে ভিডিও কনটেন্ট তৈরি করতেন এবং ছেলেদের মনোরঞ্জনের জন্য নানা কুরুচি পূর্ণ ইঙ্গিত দিতেন। এরকম কয়েকটি টিকটক কন্টেন্ট এসেছে এ প্রতিবেদকের হাতে।

সালমা আক্তারের ফ্রিল্যান্সার স্বামী কামরুল হাসান সুমনের বাধা নিষেধ মানতেন না, স্বাধীন মতে যা খুশি তা করতেন ও যেখানে ইচ্ছা চলে যেতেন সালমা। এই নিয়ে এলাকায় চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com