সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির উদ্যেগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ২.১২ এএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ-ঈশ্বরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শাহাদাৎ বরণকারী সকল শহিদের স্বরণে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরগঞ্জ সরকারী কলেজের সামনে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এলডিপি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মঞ্জুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ।

এছাড়াও অন্যানের মাঝে বক্তব্য রাখেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম আল মামুন, গণতান্ত্রিক যুবদল ঈশ্বরগঞ্জ শাখার আহবায়ক মিজানুর রহমান, এলডিপি মগটুলা ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম, আঠারবাড়ি ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম, জাটিয়া ইউনিয়ন সভাপতি হাসান আল মামুন, মাইজবাগ ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com