সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের ১ আসনের সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক

  • আপডেট সময় শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৪.৫৩ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে

মো:মনসুর আলী,রুহিয়া(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ-ঠাকুরগাঁও ১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার রাত ১০: ৪৫ মিনিটে রুহিয়ার নিজ বাসভবন থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

সংসদ রমেশ চন্দ্র সেনের পারিবার ও স্থানীয় একাধিক আওয়ামী লীগ নেতা এ তথ্য নিশ্চিত করলেও, ডিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, ডিবির কিছু সংখ্যক সদস্য এসে তাকে ঠাকুরগাঁও নিয়ে গেছেন। পরবর্তীতে ঠাকুরগাঁও থেকে ঢাকায় নেওয়া হয়েছে।
আটক রমেশ চন্দ্র সেনের স্ত্রী অঞ্জলি রানী সেন বলেন, আনুমানিক ১০ টা ৪০ মিনিটে প্রথমে ৪/৫ জন লোক এসে উনাকে( রমেশ চন্দ্র সেন) আমাদের সাথে যেতে হবে, এসময় অঞ্জলি রানী সেন বলেন কেন নিয়ে যাবে সে তো কোন অন্যায় করেনি। তিনি আরও বলেন আমি তাদেরকে অনুরোধ করছি যে উনি (রমেশ চন্দ্র সেন) অসুস্থ তিনি হাঁটতেও পারেন না, তাকে নিয়ে যাবে না। তারপরও কোন কথা শুনেনি এবং ঔষধ খেতে দেয়নি, পাঞ্জাবিটাও পরতে দেয়নি। যাওয়ার সময় শুধু বলছে টেনশন করবেন না আধাঘন্টা পরে দিয়ে যাব।
অঞ্জলি রানী সেন বলেন এসময় রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল সঙ্গে ছিলেন।

ঠাকুরগাঁওয়ের ডিবি প্রধান (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের কোনো দল গত রাতে কাজে যায়নি। এখন পর্যন্ত নিশ্চিত নন তিনি।

এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বলেন, ডিবি তাকে নিয়ে গেছে। আমরা তাদের সহযোগিতা করেছি। সাবেক এমপি রমেশ চন্দ্র সেন এখন কোথায় আছেন জানতে চাইলে তিনি বলেন ঠাকুরগাঁও সদর থানা পর্যন্ত গিয়েছি তারপর রমেশ চন্দ্র সেনকে কোথায় নিয়ে গেছে তা জানি না।তবে কী কারণে আটক করা হয়েছে সেই বিষয় জানতে চাইলে তিনি বলেন সেটা আমি জানি না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com