সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জবি ভিসিসহ, রেজিস্ট্রার, প্রক্টরের পদত্যাগ

  • আপডেট সময় সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৫.২৪ এএম
  • ২৫১ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধিঃ-বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পলায়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমসহ, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম এবং প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন পদত্যাগ করেছেন।

১১ আগস্ট (রবিবার) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিসিসহ, রেজিস্ট্রার, প্রক্টরমহলকে পদত্যাগ করার জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। শেষ মূহুর্তে শিক্ষার্থীদের তোপের মুখে তারা পদত্যাগ করতে বাধ্য হন।

জানা যায়, গত এক মাস ধরেই সরকারের পক্ষে নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিপক্ষে ছিলেন ভিসি, রেজিস্ট্রার এবং প্রক্টর। তারা শিক্ষার্থীদের আন্দোলনে বিভিন্ন উপায়ে বাধা প্রদান করেন।
শিক্ষার্থীদের আন্দোলনকে থামানোর জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ৩ আগষ্ট গণভবনে উপাচার্য সাদেকা হালিম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আইনুল ইসলামসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সাদেকা হালিমের বিরুদ্ধে চারটি গবেষণা পত্রে চুরির সুনিদিষ্ট অভিযোগ রয়েছে। গবেষণাপত্র চুরির অভিযোগ থাকা সত্ত্বেও গত ৩০ নভেম্বর, ২০২৩ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সাদেকা হালিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com