সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে : সেনাপ্রধান

  • আপডেট সময় সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ১০.০১ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ দেশবাসীর উদ্দেশে দেয়া এক ভাষণে বলেছেন, শেখ হাসিনা তাঁর পদ থেকে পদত্যাগ করায় দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।
আজ বিকেলে সেনা সদর দপ্তরে বিভিন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, ‘আমরা চমৎকার আলোচনা করেছি। আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছি।’
সেনা প্রধান বলেন, ‘দেশের সকল কার্যক্রম এখন অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা পরিচালিত হবে।’

ওয়াকার-উজ-জামান বলেন, ‘আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা করব যার মাধ্যমে দেশ পরিচালিত হবে।’
‘দয়া করে, সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর উপর আস্থা রাখুন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি এবং জনগণের জানমাল রক্ষার অঙ্গীকার করছি। আপনারা আশা হারাবেন না। আমরা আপনাদের প্রতিটি দাবি পূরণ করব এবং শান্তি ও আইনশৃঙ্খলা ফিরিয়ে আনবো, ইনশাআল্লাহ,’ তিনি বলেন।
সেনাপ্রধান সশস্ত্র বাহিনীকে সহযোগিতা করার এবং ভাঙচুর, হত্যা ও সংঘর্ষ থেকে বিরত থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
রাজনৈতিক দল, গণমাধ্যম ও সুশীল সমাজের সদস্যসহ সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘দয়া করে আমাকে সহযোগিতা করুন। সংঘর্ষের পথ ধরে আমরা এর বেশি কিছু অর্জন করতে পারিনি। তাই, দয়া করে সকল প্রকার ধ্বংস, নৈরাজ্য এবং দ্বন্দ্ব থেকে বিরত থাকুন। ইনশাআল্লাহ, আমরা একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাব।’
ওয়াকার-উজ-জামান জনগণকে ধৈর্য ধরতে এবং সঙ্কট নিরসনে কিছু দেওয়ার আহ্বান জানান।
‘দয়া করে, সংঘর্ষের পথে না গিয়ে শান্তি ও শৃঙ্খলার পথে ফিরে আসুন,’ উল্লেখ করে তিনি বলেন, দেশের অনেক ক্ষতি হয়েছে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু মানুষ নিহত হয়েছে।
কারফিউ অব্যাহত থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, পরিস্থিতির উন্নতি হলে কোনো কারফিউ বা জরুরি অবস্থার প্রয়োজন নেই।
তিনি বলেন, ‘আমি সেনাবাহিনী ও পুলিশ কর্মীদের গুলি না চালানোর নির্দেশ দিচ্ছি। আমি আশা করি, আমার ভাষণের পর পরিস্থিতির উন্নতি হবে, কারণ, আমরা একটি সুন্দর পরিবেশের দিকে অগ্রসর হচ্ছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com