সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বরগুনায় কোটা আদায়ের দাবিতে বিক্ষোভ ও সাধারণ শিক্ষার্থীদের  উপর পুলিশের লাঠিচার্জ

  • আপডেট সময় বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৬.০১ পিএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

মল্লিক জামাল স্টাফ রিপোর্টার:- বরগুনায় কোটা বিরোধীআন্দোলনকারী শিক্ষার্থীরা রাস্তা অবরোধ  করে বিক্ষোভ ও সমাবেশে করলে পুলিশের লাঠিচার্জ হামলায় আন্দোলনকারী একধিক ছাত্র- ছাত্রী ও একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সারে তিনটার দিকে বরগুনা পাবলিক লাইব্রেরির সামনে থেকে কোটা আন্দোলনের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক হয়ে বরগুনা প্রেসক্লাব চত্বরে এসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন।

শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে পাবলিক লাইব্রেরি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রেসক্লাব চত্বরে জড়ো হয় শিক্ষার্থীরা। সে সময় পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেন। এতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে লাঠিচার্জে আন্দোলনকারীর একাধিক ছাত্র- ছাত্রী আহত হয়েছে। এ ঘটনার পর থেকে বরগুনা শহর থমথমে অবস্থা বিরাজ করছে।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আঃ হালিম বলেন, শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করলে পুলিশ যেয়ে রাস্তা অবরোধ মুক্ত করেন। বরগুনাকে শান্ত সুষ্ঠু রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোন শিক্ষার্থী আহত নেই। এখন সব স্বাভাবিক। এ ঘটনায় কেউ আটক নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com