সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ১২.২৪ এএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ-শনিবার ( ৭ জুলাই ) জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে বসবাসরত অনগ্রসর ( ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ) রবিদাস জনগোষ্ঠীর আর্থ সামাজিক, সাংস্কৃতিক ও জীবনমান উন্নয়নের লক্ষে বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ এর সভাপতি দিলিপ রবিদাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফুলচান রবিদাস রতন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআডিসির কেন্দ্রীয় উপদেষ্টা এ্যাডভোকেট বাবুল রবিদাস।

এসময় নেতৃবৃন্দ সংগঠনকে আরও গতিশীল,সম্প্রসারিত করার লক্ষে ও রবিদাস জনগোষ্ঠীর উন্নয়নে এক সাথে কাজ করার কথা ব্যক্ত করে ও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক সবুর লাল রবিদাস, কোষাধ্যাক্ষ সুজন রবিদাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিন রবিদাস,অর্থ পরিকল্পনা বিষয়ক সম্পাদক সিমন রবিদাস, দপ্তর সম্পাদক সুব্রত রবিদাস, ক্রীড়া সম্পাদক নিমাই রবিদাস, কার্যকরী সদস্য সুশীল রবিদাস হবিগঞ্জ জেলার প্রতিনিধি সাজন রবিদাস, বাংলাদেশ রবিদাস ছাত্র পরিষদের প্রতিনিধি, রাজু রবিদাস প্রমূখ্ ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

উল্লেখ্য সংগঠনের সভাপতি দিলিপ রবিদাস আলোচনা সভায় বলেন বাংলাদেশের রবিদাস জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের স্বার্থে ও সাংবিধানিক স্বীকৃতির লক্ষ্যে রবিদার জনগোষ্ঠী কে গেজেটে অন্তর্ভুক্ত করনের জন্য আমরা বিআডিসির কেন্দ্রীয় কমিটির সকলে মিলে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি এবং তিনি সকল রবিদাসকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান।

তিনি আরোও বলেন, দীর্ঘ এক যুগ লড়াই সংগ্রামে ও রবিদাস জনগোষ্ঠির অধিকার আদায়ের লক্ষে একসাথে সকলে মিলেমিশে কাজ করার জন্য সকল কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com