সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রথযাত্রা উপলক্ষে সম্মানিত নগরবাসীকে সময় নিয়ে বের হওয়ার আহ্বান ডিএমপির

  • আপডেট সময় রবিবার, ৭ জুলাই, ২০২৪, ৫.২৮ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

আজ থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে সম্মানিত নগরবাসীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার আহ্বান জানিয়েছেন ডিএমপির ট্রাফিক-দক্ষিণ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান, বিপিএম-বার, পিপিএম-বার।

আজ রবিবার (৭ জুলাই ২০২৪) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সম্মানিত নগরবাসীর প্রতি এই আহ্বান জানান তিনি।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বলেন, রথযাত্রার শোভাযাত্রাটি আজ দুপুর  তিনটায় রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু হয়ে জয়কালি মন্দির মোড়, ইত্তেফাক মোড়, শাপলা চত্ত্বর, দৈনিক বাংলা মোড়, রাজউক ক্রসিং, গুলিস্তান, গোলাপশাহ মাজার, পুলিশ হেডকোয়ার্টার্স, সরকারি কর্মচারী হাসপাতাল, হাই কোর্ট মাজার, দোয়েল চত্ত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল ও পলাশী হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসে শেষ হবে।

রথযাত্রা উপলক্ষে এই সময়ে উপরোক্ত রোডে চলাচলকৃত যানবাহনসমূহকে বিকল্প রাস্তা ব্যবহার করারও অনুরোধ করেন পুলিশের এই কর্মকর্তা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মহাখালী বাস টার্মিনালের সামনে অবৈধ পার্কিং, অপ্রয়োজনীয় ইউটার্ন সব মিলিয়ে মহাখালী বাস টার্মিনাল পার হওয়া ছিলো নগরবাসীর কাছে এক ভোগান্তির নাম। কিন্তু ডিএমপির ট্রাফিক পুলিশের শক্ত অবস্থানে সেই চিরচেনা যানজটের  রূপ পাল্টেছে। সড়কে ফিরেছে শৃঙ্খলা, স্বস্তিতে যাতায়াত করছেন নগরবাসী। সম্মানিত নগরবাসীর  চলাচল নির্বিঘ্ন করতে ডিএমপির ট্রাফিক বিভাগ সর্বোচ্চ আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে।

 

এসময় ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসান, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), ট্রাফিক-রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জয়নুল আবেদীন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক হোসেন, পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com