সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আমতলীতে ঋণ না পেয়ে ফেইজবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ী যুবকের আত্মহত্যা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৮.২১ পিএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

মল্লিক জামাল, স্টাফ রিপোর্টার:-“সবাই আমাকে মাফ করে দিবেন, আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছি। কিছুক্ষণ পরে আমি আত্মহত্যা করবো। আমি চার পাশে অনেক ধার দেনা হয়ে গেছি। নিজেকে আর সামলাতে পারছি না। একটা লোন হওয়ার কথা ছিল আজকে তা হলো না। আমি আমার বউয়ের সকল গহনাগাটি টাকা পয়সা খরচ করে পথের ভিখারী হয়ে গেছি। আমার বউ অথবা পৃথিবীর কারো দোষ নেই আমার মৃত্যুর জন্য। সকলে আমাকে মাফ করে দেবেন। মা, বাবা, ভাই ও বোন সকলে আমাকে মাফ করে দিবেন”। ঋণের এক লক্ষ টাকা না পেয়ে বৃহস্পতিবার দুপুর দেরটার সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইজবুকে) এমন স্ট্যাটাস দিয়ে আমতলী উপজেলা রেভিনিউ মসজিদের পাশে ব্যবসায়ী খোকন কাজী আত্মহত্যা করেছে। ফেইজ বুকে এমন স্ট্যাটাস দেখে স্বজনরা দ্রুত দোকানে চলে আসে। কিন্তু গিয়ে দেখে দোকানের ফ্যানের সঙ্গে গলায় রশি পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেছেন।

জানাগেছে, বরিশাল শহরের লাকুটিয়া খাশিপুর এলাকার বাসিন্দা ইয়াসিন কাজীর ছেলে খোকন কাজী ২০২০ সালে কাজের সন্ধানে আমতলীতে আসেন। ওইখানে এসে উপজেলা রেভিনিউ মসজিদের পাশে চায়ের দোকান দিয়ে সংসার পরিচালনা করে আসছেন। কিন্তু এ ব্যবসায় তার সংসার ভালো চলছিল না। গত দুই বছর আগে জনসেবা নামক একটি স্থানীয় সংস্থা থেকে চরা মুল্যে ঋণ নেয় খোকন। ওই ঋণ পরিশোধ করতে তার হীমশীম খেতে হয়। ধার দেনা করে ওই ঋণের কিস্তি পরিশোধ করতো খোকন। পুনরায় এক লক্ষ টাকা ঋণ পাওয়ার আসায় আবারো ধার দেনা করে গত জুন মাসে ঋণের সমুদয় কিস্তি পরিশোধ করে দেয় সে। কিন্তু জনসেবা ঋণ সংস্থার ম্যানেজার রিয়াজুল হাসান তাকে পুনরায় ঋণ দিতে গরিমসি করে। সর্বশেষ বৃহস্পতিবার তাকে ঋণ দেয়ার প্রতিশ্রæতি দেয় সংস্থার ম্যানেজার রিয়াজুল হাসান কিন্তু ঋণ দেয়নি। এতে ক্ষোভে তিনি বৃহস্পতিবার দুপুর দেরটার দিকে নিজের ফেইজবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়ে গলায় রশি পেচিয়ে দোকানের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন অভিযোগ স্ত্রী তানিয়া আক্তারের। ফেইজবুকের স্ট্যাটাস পেয়ে স্বজনরা দ্রæত ঘটনাস্থলে গিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে। পরে তারা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান তাকে মৃত্যু ঘোষনা করেছেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্ত্রী তানিয়া আক্তারের বুকফাটা অর্তনাতে আকাশ পাতাল ভারী হয়ে উঠে। তিনি কান্নাজনিত কন্ঠে বলেন, আমার স্বামী মৃত্যুর জন্য দাবী ঋণ সংস্থার লোকজনের শাস্তির দাবী করছি।

জনসেবা ঋণ সংস্থার ম্যানেজার মোঃ রিয়াজুল হাসান বলেন, খোকন আমার সংস্থার সদস্য ছিল। এক লক্ষ টাকা ঋণ নিয়ে গত জুন মাসে সমুদয় টাকা পরিশোধ করে দিয়েছেন কিন্তু ঋণের আবেদন করেননি। আজকে ঋণ দেয়ার কথা ছিল কিন্তু আপনী দেননি এমন প্রশ্নের জবাবে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

জনসেবা ঋণ সংস্থা পরিচালক এসএম সোহেল মাহমুদ বলেন, ওই ব্যাক্তি আমার সংস্থায় ঋণের আবেদনই করেনি তাকে ঋণ দেব কিভাবে? ঋণের যে কথা উঠছে তা মিথ্যা।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান খাঁন বলেন, ব্যবসায়ী খোকন কাজী হাসপাতালে আনার পুর্বেই মারা গেছেন। তার গলায় ফাঁসের চিহৃ রয়েছে।
আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত প্রতিবেদন ও অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com