সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

গৌরীপুরে বিনামুল্যে কৃষকদের সার ও ধানবীজ বিতরণের উদ্বোধন করলেন এমপি নিলুফার আনজুম পপি

  • আপডেট সময় শনিবার, ২৯ জুন, ২০২৪, ৪.৪২ এএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার,দাস ময়মনসিংহ থেকেঃ- ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ১৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে সার ও ধান বীজ বিতরণের উদ্বোধন করলেন ময়মনসিংহ- ৩,

গৌরীপুর থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এডভোকেট নিলুফার আনজুম পপি ।

উপজেলা কৃষি অধিদফতরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরে খরিফ ২০২৪-২৫ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় রোপা আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব সার ও ধান বীজ
হচ্ছে ।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি উপস্থিত থেকে এই সার-বীজ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।

প্রণোদনায় প্রত্যেক কৃষক পাঁচ কেজি ধান বীজ, দশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি সার দেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।

আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল হাশিম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com