সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আমতলীতে জেলেদের মাঝে ৯লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৩২ টি গরু বিতরন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৪.৩৯ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

মল্লিক জামাল স্টাফ রিপোর্টার:-আমতলী উপজেলার ৭টি ইউনি ও ১টি পৌরসভার ৩২ জন হতদরিদ্র ইলিশ জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান বাস্তবায়নের জন্য সোমবার দুপুরে ৯লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৩২ টি গরু বিতরন করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়নও ব্যবস্থাপনা প্রকল্পের আওয়াতায় আমতলী উপজেলা সিনিয়র মৎস্য দপ্তর এ গরু বিতরন করে।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে গরু তিরনের সভায় সভাপত্বি করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএকাদের মিয়া, সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, জেলা মৎস্য কর্মকর্তা মো. মহাসিন, মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এসএম মাহমুদুল হাসান, মেরিন ফিসারিজ অফিসার এসএম ফারাহ, ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান, নারী ভাইস চেয়ারম্যান তারতিলা জেসিকা জুথি ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জিএম ওসমানী হাসান প্রমুখ। সভা শেষে অতিথিরা জেলেদের হাতে গরু তুলে দেন।
হলদিয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের গুপিনাথ চন্দ্র হাওলাদার বলেন, মোরা গরিব মানুষ গরু পাইয়া ব্যামালা খুশি। এই গরু পাইল্যা ব্যামালা গরু বানামু। আর মোরা ছোড ইলিশ ধরমু না। অন্য কাম কইর‌্যা খামু।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, হতদরিদ্র ইলিশ ধরা জেলেদের বিকল্প কর্মসংষÍানের জন্য গরু প্রদান করা হয়েছে। এটা সরকারের যুগউপযোগী সিদান্ত। ইচ্ছে করলে জেলেরা এই গরু লালন পালন করে তাদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com