সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বরগুনায় নির্বাচনীয় সমর্থকদের মারামারি, দু’পক্ষে আহত ১২, হাসপাতালে ৫

  • আপডেট সময় শনিবার, ১৫ জুন, ২০২৪, ২.৩১ এএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

হায়দার হাওলাদার
বরগুনা তালতলী প্রতিনিধিঃ- বরগুনার তালতলীতে নির্বাচনীয় প্রতিহিংসার জেরধরে মারামারির ঘটনায় দু’পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহত ৪ জনকে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সরেজমিন গিয়ে জানা গেছে, উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড় পাড়া এলাকায় গত ৫ জুন নির্বাচন চলাকালে ঘোড়া এবং আনারস সমর্থন করাকে কেন্দ্র করে আরিফের সাথে তর্কে জড়ায় হিরোন গং। এ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় ৩ বার মারামারি হয়। বৃহস্পতিবার (১৩ জুন ২৪) বিকেল ৫ টার দিকে আরিফ (১৯) দোকানে ঔষধ কিনতে গেলে সেখানে আটক করে সাগর ও নাইম সহ বেশ কয়েকজন। এদিকে আরিফ আটকের সংবাদ পেয়ে তার বাড়ীর লোকেরা ছুটে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে আরিফ (১৯) সহ ৯ জন আহত হয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনের অবস্থা আশংকাজনক দেখে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এবং অন্যদিকে হিরোন (৩৫) সহ ৩ জন আহত হয়। এরমধ্যে একজনকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে হিরোন গং মারধরের কথা অস্বীকার করে বলেন, আমি তাদের বিরুদ্ধে একটি মামলার স্বাক্ষী হয়েছি তাই আমার উওর ক্ষিপ্ত হয়ে মারধর করে। আমরা তাদেরকে মারধর করিনি।

অন্যদিকে একিন হাং বলেন, আমার ছেলে আরিফের সাথে নির্বাচনীয় বিষয় কথা কাটাকাটি হয়। পরে বিভিন্ন স্থানে তাকে আটক করে এবং গতকাল আমার ছেলেকে মারধরের সংবাদ পেয়ে সেখানে গেলে তারা পূর্বপরিকল্পিত ভাবে আমাদেরকেও মারধর করে।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম খান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক মোবাইল টিম পাঠাই এবং অভিযোগ সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com