মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর ও মেডিকেল কলেজের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৯.৩৮ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে

আল-মনসুর,রুহিয়া(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ- ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর পুনরায় চালু ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচী করেছেন জেলার সর্বস্থরের মানুষ।

বুধবার সকালে জেলা সর্বস্থরের মানুষের ব্যানারে শহরের চৌড়াস্তা মোড়ে এই কর্মসূচীর আয়োজন করা হয়।

ঘন্টাব্যাপী এই মানববন্ধনে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সহ ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড.অরুনাংশু দত্ত টিটো, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ,জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন,প্রেসক্লাব সভাপতি মনসুর আলী,দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তানভির হাসান তানু,আয়োজক কমিটির ভারপ্রাপ্ত সমন্বয়ক সত্য প্রসাদ ঘোষ নন্দন, সদস্য মমিনুর রহমান বিশাল, সরিফুল করিম রুবেল, মাসুদ আহম্মেদ সূবর্ন, কামরুল হাসান, এম এ সামাদ, রবিউল এহ্সান রিপন সহ অনেকে।

বক্তরা এসময় অবিলম্বে ঠাকুরগাঁও বিমানবন্দর ও মেডিকেল কলেজ চালুর জোর দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com