সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কাউখালীতে পলিথিন দিয়ে ঘর তৈরি করে বসবাস করছে এক অসহায় দিনমজুর

  • আপডেট সময় সোমবার, ১০ জুন, ২০২৪, ৭.৪৭ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

 পিরোজপুর প্রতিনিধি
মোরা অসহায় মোদের কেউ খোঁজ খবর রাখে না, আক্ষেপ করে কথাগুলো বলেন দিনমজুর ফুয়াদ হোসেন ও তার পরিবার।পিরোজপুরের কাউখালীতে এক অসহায় দিনমজুর পরিবার পলিথিন দিয়ে ঘর তৈরি করে বসবাস করছে। উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাটি গ্রামের ডরের বাড়ির সিকান্দার হাওলাদারের দিনমজুর ছেলে ফুয়াদ হোসেন (৫০) ছোট্ট ঘরটি ঘূর্ণিঝড় রিমালে গাছ পড়ে সম্পূর্ণ ঘরটি বিধস্ত হয়ে পড়েছে। এখন থাকার মত তাদের কোন স্থান নেই। কোন মতে একটি ছোট ঘর তৈরি করে স্ত্রী ও সাত সন্তান নিয়ে কোনমতে দিন যাপন করতেন এই দিনমজুর ফুয়াদ হোসেন। ভাগ্যের পরিহাসে ঘূর্ণিঝড়ে তার থাকার শেষ আশ্রয়টুকু ঘরটিও ভেঙ্গেচুরে চুরমার হয়ে গেছে। কোনমতে অর্ধ হারে অনাহারে দিন কাটাচ্ছে এই দিনমজুর পরিবারটি। অসহায় ফুয়াদ হোসেন বলেন, আমার সংসারে স্ত্রী ও সাত ছেলে মেয়ে রয়েছে। দুই মেয়ে স্থানীয় জোলাগাতি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ষষ্ঠ ও পঞ্চম শ্রেণীতে পড়ে, দুই ছেলে স্থানীয় ফলোইবুনিয়া নূরানী মাদ্রাসায় লেখাপড়া করে। ছেলে-মেয়েদের লেখাপড়া খরচ চালাতে আমাকে খুব হিমশিম খেতে হচ্ছে। মানুষের বাড়িতে যেদিন কাজ করতে পারি সেদিন সংসারে কোনমতে খাবার খেতে পারি। কাজ না করলে ঘরের চুলা বন্ধ থাকে। এই অভাবের সংসারে কিভাবে ঘর মেরামত করে বসবাস করব। আমার মাত্র ৬ শতাংশ জায়গা রয়েছে, সরকার যদি ঘর তৈরি করে দিত তাহলে ছেলেমেয়ে নিয়ে নিরাপদে থাকতে পারতাম।তাই কোন সহযোগিতা না পেয়ে মানুষের কাছে চেয়ে পলিথিন দিয়ে ঘর তৈরি করে ঝুঁকির ভিতরে বসবাস করছি। দিনমজুর ফুয়াদ হোসেন ও তার স্ত্রী মানসুরা বেগম আক্ষেপ করে বলেন মোরা অসহায় মোদের কেউ খোঁজ খবর রাখে না, সবাই খোঁজ খবর রাখে বড়লোকদের। ঘূর্ণিঝড়ে মাত্র ১০ কেজি চাল, এক কেজি ডাল, ২ কেজি আলু ও এক কেজি তেল পাইছি। স্থানীয় মুরুব্বী ফজলুর শিকদার ও বাবুল হাওলাদার বলেন এই অসহায় পরিবারটি খুবই কষ্টের ভিতর দিন যাপন করছে। স্থানীয় মেম্বার রনি জানান, আমি ক্ষতিগ্রস্ত ফুয়াদ হোসেনের বাড়িতে গিয়েছি এবং বাস্তবে অসহায় পরিবারটির ঘর উঠাবার কোন তৌফিক নেই। এ ব্যাপারে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান বলেন, আমি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে ওই পরিবারটির খোঁজখবর নিয়েছি এবং ঘরের তালিকা তৈরি করেছি যতদূর সম্ভব সহযোগিতা করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com