সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুর জেলা আওয়ামী  স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

  • আপডেট সময় রবিবার, ৯ জুন, ২০২৪, ১২.২৩ এএম
  • ১৭০ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি :
প্রস্তাবিত ২০২৪-২০২৫ অর্থ বছরের জাতীয় বাজেটকে  স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক
লীগ। আজ শনিবার বিকেলে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন সিকদারের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলটি সিও অফিস চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়। এই বাজেট গণমুখী, এই বাজেট জনতার। শেখ হাসিনার জন্য, বাংলাদেশ ধন্য। শেখ হাসিনার সরকার, বার বার দরকার। এসব শ্লোগানে মুখরিত হয় রাজপথ। জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার বলেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে বহু ষড়যন্ত্র হয়েছে। জননেত্রী শেখ
হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছে! আল-াহ জননেত্রী শেখ হাসিনাকে এদেশের উন্নয়নের জন্য বাঁচিয়ে রেখেছেন। দেশরতœ শেখ হাসিনার নির্দেশ পালনে পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সব সময় রাজপথে ছিল,
আছে, ভবিষ্যতেও থাকবে। স্বেচ্ছাসেবক লীগ দেশরতœ শেখ হাসিনার প্রশ্নে যেকোনো ঝুঁকি নিতে প্রস্তুত। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শুভদীপ সিকদার শুভ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক টিটু, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সমাজকল্যান বিষয়ক সম্পাদক অমিত বিশ^াস, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংবাদিক বিষয়ক সম্পাদক হাসিবুল ইসলাম হাসান সহ অসংখ্য নেতাকর্মী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com