সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সাধারণ মানুষকে সেবা বঞ্চিত করা যাবেনা -এস এম নূরে আলম সিদ্দিকী শাহীন

  • আপডেট সময় শুক্রবার, ৭ জুন, ২০২৪, ৭.৫৭ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুরের নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এস এম নূরে আলম সিদ্দিকী শাহীন বলেছেন,সাধারণ মানুষকে সেবা বঞ্চিত করা যাবে না।
তিনি বৃহস্পতিবার নাজিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহনের পর কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মত বিনিময় এ কথা বলেন।
নূরে আলম সিদ্দিকী শাহীন বলেন, নাজিরপুর উপজেলা পরিষদের বাইরে ও ভিতরে যারা আছেন তাদের প্রত্যেককে নিয়ে আগামীদিনের পথ চলতে চাই। নাজিরপুর উপজেলা পরিষদকে একটি পরিবার বানাতে চাই। যে পরিবারে প্রত্যেককেই সমান অধিকারের সদস্য। আপনাদের অধিকারের জায়গা সিমাবদ্ধ নয় প্রশারিত। নাজিরপুরের মানুষ অসহায়,এখানের যোগাযোগ ব্যবস্থা অনুন্নত। আমি অসহায় মানুষের প্রতিনিধি।
নাজিরপুর উপজেলা চেয়ারম্যান বলেন,থানা, ভূমি অফিস, হাসপাতাল,সাবরেজিস্ট্রি অফিস সহ বিশেষ কিছু জায়গা আছে যেখানে সাধারণ মানুষের যাতায়াত টা বেশী। আপনাদের কাছে অনুরোধ থাকবে সাধারণ মানুষ যেন সেবা বঞ্চিত না হয়। কোনো ভাবেই তাদেরকে সেবা বঞ্চিত করা যাবে না।
নূরে আলম সিদ্দিকী শাহীন স্থানীয়দের উদ্দেশে বলেন,সরকারি কর্মকর্তারা দুরদরান্ত এসেছেন। তারা আমাদের মেহমান। আমরা স্থানীয় মানুষদের আচরণে তারা যেন কষ্ট না পায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। একই অনুষ্ঠানে বিদায়ী উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খান কে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এস এম নূরে আলম সিদ্দিকী শাহীন তার তরফ থেকে উপহার সামগ্রী দেন। এসময় তিনি বলেন, উপজেলা পরিষদ চালানোর জন্য বিদায়ী উপজেলা চেয়ারম্যানের পরামর্শ নেয়া হবে।
অনুষ্ঠানে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, নাজিরপুর উপজেলা ভূমি কর্মকর্তা মাসুম বিল্লাহ,উপজেলা প্রকৌশলী জাকির হোসেন,পিরোজপুর জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com