সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

তালতলীতে নির্বাচনের আচরণবিধি নিয়ে মতবিনিময় সভা

  • আপডেট সময় শুক্রবার, ৩১ মে, ২০২৪, ১২.৫৯ এএম
  • ২০৭ বার পড়া হয়েছে

মল্লিক জামাল, স্টাফ রিপোর্টারঃ-বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষের লক্ষ্যে আচরণ বিধি মেনে চলতে প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলার পায়রা সম্মেলন কক্ষে ইউএনও সিফাত আনোয়ার তুমপা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে সকল প্রার্থীদের একই ফ্রেমে নিয়ে ছবি তোলেন ইউএনও।

সভার শুরুতে সহকারী কমিশনার(ভূমি) অমিত দত্ত প্রার্থীদের মাঝে নির্বাচনী আচরণ বিধি তুলে ধরেন এবং তা মেনে চলার আহ্বান জানান। পরে প্রার্থীদের বলেন, উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচনে কোনো ধরণের অনিয়ম সহ্য করা হবে না। এ ব্যাপারে নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ। তাই সকলকে আচরণ বিধি মেনে চলতে নির্দেশনা দেয় হয়। আরও বক্তব্য রাখেন, তালতল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাল খান।

প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- চেয়ারম্যান প্রার্থী রেজবি উল কবির জোমাদ্দার,মনিরুজ্জামান মিন্টু ও মোস্তাফিজুর রহমান। ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. দুলাল ফরাজী,ইমতিয়াজ ইমন নয়ন ও গাজী রেজাউল এবং মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শ্রীমতি ভাগ্যলক্ষী ও মোসা. কামরুন্নাহার।

এ সময় ইউএনও সিফাত আনোয়ার তুমপা বলেন, আমাদের সকলকে নির্বাচন কমিশনের আইন মানতে হবে। কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এবারের উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। যদি কোথাও কোন আইনের ব্যত্যয় ঘটে সেটা মেনে নেওয়া হবে না।

উল্লেখ্য, আগামী  ৫ জুন চতুর্থ ধাপে তালতলী উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com