সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তালতলীতে সভা সমাবেশে ব্যস্ত মাঠে তিন প্রার্থী

  • আপডেট সময় বুধবার, ২২ মে, ২০২৪, ৬.৩৬ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

মল্লিক জামাল, স্টাফ রিপোর্টার:-তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি-উল কবির জোমাদ্দার (ঘোড়া), আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মিন্টু (আনারস), ও বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক (মোটর সাইকেল) প্রতিক নিয়ে সভা সমাবেশে ব্যস্ত সময় পাড় করছেন। মঙ্গলবার রাতে তিন প্রার্থী তাদের কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে উপজেলা শহরে মিছিল শেষে সমাবেশ করেছেন।


জানাগেছে, তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৫ মার্চ । এ নির্বাচন সামনে রেখে তালতলীর রাজনৈতিক মাঠ গরম হয়ে উঠেছে। এ নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এরা হলেন সাবেক উপজেলা যুবলীগ সভাপতি মনিরুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজবি-উল কবির জোমাদ্দার এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাক। তিন প্রার্থীই ব্যস্ত সভা সমাবেশ নিয়ে। তবে বিএনপি প্রার্থীর সভা সমাবেশ কম। আওয়ামীলীগ দুই প্রার্থী সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। এরা পরস্পর ভাই হলেও কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। সভা সমাবেশে একজন আরেক জনের বিরুদ্ধে কুৎসা রটনা করছেন।

মনিরুজ্জামান মিন্টু উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ছিলেন। ওই পাঁচ বছরে তিনি তৎকালীন ইউএনও, শিক্ষক ও সাধারণ মানুষকে কথায় কথায় মারধর করতেন। ওই কারনে ২০১৯ সালের নির্বাচনে তিনি রেজবি-উল কবির জোমাদ্দারের কাছে হেরে যান।

বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দার গত পাঁচ বছরে সরকারী প্রকল্প, আইসোটেক তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন উপায়ে কোটি কোটি টাকা কামিয়েছেন বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন।

অপর দিকে উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাক দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচন করছেন। ইতিমধ্যে তাকে কেন্দ্রিয় বিএনপি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

আনারস প্রতিক প্রার্থী সাবেক উপজেলা যুবলীগ সভাপতি মনিরুজ্জামান মিন্টু বলেন, সভা সমাবেশের মাধ্যমে মানুষের কাছে ভোট প্রার্থনা করছি। আশা করি মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবো।

ঘোড়া প্রতিক প্রার্থী উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দার তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, গত পাঁচ বছরের উন্নয়ন কর্মকান্ডই মুল্যালণ করে ভোটাররা আমাকে ভোট দিবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com