সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আমতলীতে সাতাশ ’শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রান সহায়তার চাল বিতরণ

  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২০, ৭.৪০ পিএম
  • ৫৭৪ বার পড়া হয়েছে
বরগুনা প্রতিনিধিঃবরগুনার আমতলীতে মরনঘাতি করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র সাতাশ ’শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ত্রান সহায়তার চাল বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত উপজেলার চাওড়া, হলদিয়া ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র সাতাশ ’শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ত্রান সহায়তা জনপ্রতি দশ কেজি করে চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবুবক্কর সিদ্দিকী, নৌবাহিনীর লেঃ কমান্ডার তানভীর আহম্মেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, শহিদুল ইসলাম মৃধা, একেএম নূরুল হক তালুকদার সংশ্লিষ্ট ইউপি সদস্যসহ স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, উপজেলার তিনটি ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র সাতাশ ’শ পরিবারের মাঝে ত্রান সহায়তার চাল বিতবণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com