সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নির্বাচনের প্রার্থীর পক্ষে ট্যাংক ভর্তি ফ্রী শরবত খাওয়ানোর দায়ে ১ জনের কারাদণ্ড

  • আপডেট সময় সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১০.৫০ এএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

মল্লিক জামাল, স্টাফ রিপোর্টার:- বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীর পক্ষে ভোটারদের ভ্যানে করে ট্যাংক ভর্তি শরবত খাওয়ানোর দায়ে ভ্যান চলককে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী মেজিস্ট্রেট।

আজ রবিবার সকালে ঐ ইউনিয়নের উত্তর টিয়াখালী দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। সাজাকৃত ভ্যান চালকের নাম এনামুল। তার বাড়ি আমতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে।

জানাগেছে বেলা এগারোটার দিকে ভোট চলাকালীন সময়ে কেন্দ্রের পাশে ঠান্ডা শরবতের ঠ্যাংকে একজন চেয়ারম্যান প্রার্থীর ব্যানার লাগিয়ে ভোটারদের শরবত বিতরণ করতে ছিল। বিষয়টি নির্বাচনী দায়িত্বে থাকা কর্তব্যরত নির্বাহী মেজিস্ট্রেট তারিক হাসানের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিক ভ্যান চালককে আটকের নির্দেশ প্রদান করেন।পরবর্তীতে নির্বাচন আচরণ বিধি লংঘন করার দায়ে ভ্যান চালক এনামুলকে এক মাসের সাজা প্রদানের নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com