সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মোরেলগঞ্জের নিশানবাড়িয়ায় ইউপি সদস্যর জমি গভীর রাতে দখল

  • আপডেট সময় শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১২.৩৬ এএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতাঃ- বাগেরহাটের মোরেলগঞ্জে এক যুবলীগ নেতার রেজিষ্ট্রিকৃত জমিতে মধ্যরাতে ঘর তুলে জমি দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার দিবাগত রাত ৩ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে এ দখলের ঘটনা ঘটে। গভীর রাতে বর্তমান ইউপি সদস্য ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রহিম মৃধার জমি দখল করে নেয় একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি মৃধা কামরুজ্জামান জসিম।

জমির দখল ধরে রাখতে রাতারাতি ঘর তুলে সেখানে বসবাস শুরু করেছেন দখলদার জসিম মৃধার লোকজন। রহিম মৃধা জমি দখলের আশংকায় রবিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও দখল ঠেকাতে পারেনি।

ভূক্তভোগী যুবলীগ নেতা ওয়ার্ড ইউপি সদস্য আব্দুর রহিম মৃধা বলেন, ফিরোজা বেগমসহ ৬ জনের নিকট থেকে .১১ শতক জমি গত ৩ মার্চ তিনি কবলা রেজিষ্ট্রি নেন। বিষয়টি জানার পরে রবিবার (২১ এপ্রিল) রাতে ওই জমিতে পাকা দেয়াল নির্মাণ ও ঘর তুলে দখল নেয় জসিম মৃধা।

এ সম্পর্কে জমি দাতাদের একজন রুশিয়া বেগম বলেন, মৃধা কামরুজ্জামান জসিম মাত্র ২০ হাজার টাকা দিয়ে জমি কেনার জন্য (রেজিষ্ট্রিবিহীন) চুক্তি করেছিলো। ওই চুক্তি ভঙ্গ করে সে দীর্ঘ ৮ বছরেরও জমি রেজিষ্ট্রি না নিয়ে মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে জমি দখল নেওয়ার চেষ্টা করে। তাই, তাকে না দিয়ে রহিম মৃধাকে জমি দিয়েছি।
এ বিষয়ে সাবেক যুবলীগ নেতা সাবেক ইউপি সদস্য মৃধা কামরুজ্জামান জসিম জানান, ওই জমি ২০১৫ সালে ২০ হাজার টাকা দিয়ে বায়না চুক্তি করেছেন তিনি। পরে দাতা পক্ষ তার সাথে প্রতারণা করে রহিম মৃধাকে রেজিষ্ট্রি করে দিয়েছে। তাই তিনি ৩-৪ দিন পূর্বে জমিতে দখল নিয়েছেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, রাতে ঘর তুলে জমি দখলের বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে। ##

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com