মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভারতের এয়ার অ্যাম্বুলেন্সের মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু উত্তরায় পোশাক শ্রমিকদের আন্দোলন শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান  পিরোজপুরে  জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের খাল পরিষ্কার পরিছন্নতা অভিযান  বিলের কচুরিপানায় কিশোরের লাশ, পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এলো হত্যার কারণ, গ্রেফতার ২ সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩

ছোট ভাইয়ের অভিযোগ বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য কেটে ফেলা হয়েছে ফলের গাছ

  • আপডেট সময় রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ১১.২৮ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

তালতলী ( বরগুনা)  প্রতিনিধি:-তালতলী উপজেলায় গন্ডামারা গ্রামের মোজাম্মেল কবিরাজ এর বাড়ির বিভিন্ন প্রকার ফলের গাছ কেটে ফেলা ও বাড়ি থেকে উচ্ছেদ করার অভিযোগ করেছেন ছোট ভাই।

মোজাম্মেল কবিরাজ বলেন, বাবা মারা যাওয়ার কিছু দিনের পরে আমার উপরে আমার ভাই মহাসেন কবিরাজ, বাদল কবিরাজ ও আব্বাস কবিরাজ আমার বাড়ি থেকে উচ্ছেদ করার বিভিন্ন পরিকল্পনা চালায় এর মধ্যে আমার ঘরে থাকা জমি জমার দলিল পত্র ছিনিয়ে নিয়ে গেছে এবং আব্বাস কবিরাজ আমার বাড়ির আঙিনায় থাকা ফলের গাছগুলো কেটে ফেলেছে। এ বিষয়ে আমি তালতলী থানা একটি অভিযোগ দায়ের করেছি।

 

 

আব্বাস কবিরাজ বলেন, আমার আপন ছোট ভাই মোজাম্মেল কবিরাজ বাবার বাড়িতে থাকেন সেখানে আমারও ভাগ রয়েছে তাই জমি জমা চাষাবাদের জন্য ছোট্ট একটি ঘর উঠানোর জন্য আঙিনায় থাকা কিছু গাছ আমি কেটে ফেলেছি তাতে বাড়ির কোন সমস্যা হওয়ার কথা না এ বিষয়ে আমরা পারিবারিক আলোচনা করে কাজটি করেছি।

বড় ভাই মহসিন কবিরাজ বলেন, ছোট ভাই মোজাম্মেল  কবিরাজ আমাদের কারো কথা শুনেনা।

তালতলী থানা অফিসার ইনচার্জ মোঃশহিদুল ইসলাম  মিলন বলেন, সাধারণ অভিযোগ করা হয়েছে বিষয়টি সমাধানের জন্য পুলিশ পাঠিয়ে তদন্ত করা হয়েছে এবং তাদেরকে পারিবারিকভাবে মিলিয়ে দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com