সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কাউখালীতে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ১১.৪১ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজনে ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মাঠে প্রাণীসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। অনুষ্ঠান উদ্বোধন করেন, প্রাণিসম্পদ দপ্তরের জেলা ট্রেনিং অফিসার ডাক্তার নিরোদ বরণ জয়ধর। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ প্রমুখ। প্রদর্শনীতে ৩৮ টি স্টল অংশগ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার নেতৃত্বে অতিথিবৃন্দ মেলার স্টল সমূহ পরিদর্শন করেন। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন আগামী ২২ এপ্রিল প্রাণিসম্পদ সেবা সপ্তাহ সমাপনী অনুষ্ঠানে মধ্য দিয়ে সমাপ্তির ঘোষণা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com