মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
প্রথমবারের মতো ভারত যাচ্ছে সনাতনী ব্যান্ড টিম বৃষ্টি ভাঙ্গায় ঠিকাদারের বিরুদ্ধে পাওনা ৩ কোটি টাকা আটকে রাখার অভিযোগ পিরোজপুর পৌরসভার পরিছন্নতা অভিযানে ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সারা দেশে চলছে দুর্গাপূজার উৎসব, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ সুবিধাবঞ্চিত মানুষ ও পথশিশুকে রান্না করা খাবার বিতর ভারতের এয়ার অ্যাম্বুলেন্সের মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু উত্তরায় পোশাক শ্রমিকদের আন্দোলন শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান  পিরোজপুরে  জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের খাল পরিষ্কার পরিছন্নতা অভিযান  বিলের কচুরিপানায় কিশোরের লাশ, পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এলো হত্যার কারণ, গ্রেফতার ২

আমতলীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল পেল ৪ হাজার ৬২১টি পরিবার

  • আপডেট সময় শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৩.২২ পিএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

মল্লিক জামাল, স্টাফ রিপোর্টার:-আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বরগুনার আমতলী পৌরসভার অতিদরিদ্র ও শ্রমজীবি ৪ হাজার ৬২১টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া উপহারের বিশেষ ভিজিএফ’র বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (৬/৪/২৪) আমতলী পৌরসভার ৯টি ওয়ার্ডে বসবাসরত সাধারণ,অসাহায় ও দুস্থদের মাঝে ১০ কেজি করে এ চাল প্রদান করা হয়।

চাল বিতরণ উপলক্ষে পৌরসভা চত্ত্বরে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে চাল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। এ সময় নব নির্বাচিত কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন কর্মসূচির আওতায় অসহায় মানুষ যাতে ঈদ উৎসব থেকে বঞ্চিত না হয় তার জন্য এই বিশেষ ঈদ উপহার।

পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন,আমতলী পৌরসভায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার যা দিয়েছেন তার বাহিরেও যারা আছেন তারা আইডি কার্ড নিয়ে আসলে আমার পক্ষ থেকে ১০ কেজি চাল পাবে। সকলের মাঝে আনন্দময় ঈদ উৎসব পালিত হোক এ কামনা করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com