সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কাউখালীতে সার্বজনীন পেনশন বিষয় উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১২.৫০ এএম
  • ২০২ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৭ মার্চ বুধবার দুপুর দুইটায় উপজেলা পরিষদ সভাকক্ষে সার্বজনীন পেনশন বিষয় উপজেলা পর্যায়ে কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন ব্যাংকের ম্যানেজারবৃন্দ, সংবাদকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক মোঃ জাহেদুল রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা সোনালী ব্যাংকের ম্যানেজার রাসেল খান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আরা হাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহাসিন কবির, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,চিড়াপারা পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ পাল, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্য বলেন, সার্বজনীন পেনশন স্কিমের মাধ্যমে বৃদ্ধ বয়সে কোন ব্যক্তিকে কারো বোঝা হয়ে থাকতে হবে না। এই পেনশনের আওতায় কৃষক, রিক্সা চালক, শ্রমিক, কামার, কুমার, জেলে, গৃহিণী সহ অনুষ্ঠানিক হাতে নিয়োজিত ব্যক্তিগণ নির্ধারিত হারে জমা প্রদান করে এ স্কিমে যুক্ত হতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com