সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সাংবাদিক খালেক’র পিতার মৃত্যুতে লোহাগাড়া সাংবাদিক ফোরাম’র শোক

  • আপডেট সময় সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ১১.০৮ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ- লোহাগাড়া সাংবাদিক ফোরাম’র সাধারণ সম্পাদক ও শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক’র পিতা সাবেক ইউপি সদস্য মুহাম্মদ সিরাজুল ইসলাম বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত কাল ১৭ মার্চ বিকেল ৪ টায় চট্টগ্রামের একটি বেসরকারী ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না.লিল্লাহে ওয়া ইন্না ইলাহি. রাজেউন)। তাঁর বাড়ি উপজেলার কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান সুফী ফতেহ আলী পাড়ায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ ১৮ মার্চ দুপুর ২ টায় নিজ বাড়ির পাশের্^ এলাহি মোহাম্মদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুমের মৃত্যুতে শোক প্রকাশে বিবৃতি দিয়েছেন লোহাগাড়া সাংবাদিক ফোরাম’র সভাপতি এম.এম.আহমদ মনির ও লোহাগাড়া শিশু সাহিত্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মোঃ আরমান হোসেন ও মোঃ ইউসুফ। বিবৃতিদাতারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। এসময় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

তাহার মৃত্যুতে আরও গভীরভাবে শোক প্রকাশ করেছেন দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হারাধন চৌধুরী ও তাহার পত্রিকা পরিবারগন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com