সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গাইবান্ধায় জমিজমা নিয়ে সংঘর্ষে ১ জনকে পিটিয়ে হত্যা

  • আপডেট সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ৪.৫৬ পিএম
  • ৪৬৫ বার পড়া হয়েছে

এইচ আর হিরু গাইবান্ধাঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মিঠু মন্ডল (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় আহত হয়েছেন অন্ততঃ ৭ জন ।
প্রকাশ, মঙ্গলবার ১৪ এপ্রিল ভোরে পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিঠু মন্ডল ওই গ্রামের বাকী মন্ডলের ছেলে।
এঘটনায় দায়িত্বপ্রাপ্ত পলাশবাড়ী থানার এসআই সঞ্জয় কুমার ও স্থানীয়রা জানান, জমি নিয়ে বাকী মন্ডলের সঙ্গে একই গ্রামের আরিফুল গং-দের সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মঙ্গলবার সকালে দু’পক্ষের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয়।
এসময় প্রতিপক্ষের হাসুয়ার কোপে ঘটনাস্থলে মিঠুর মৃত্যু হয়। এঘটনায় উভয় পক্ষের আহত হন অন্ততঃ সাতজন। তিনি আরো জানান,আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ওসি তদন্ত মতিউর রহমান জানান,এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ ৩ জনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ হতে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com