সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কাউখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ১২.২৭ এএম
  • ২১০ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের কচুয়াকাটি আশ্রয়ন ও আমড়াজুড়ি ইউনিয়নের কুমিয়ান আশ্রায়ন এলাকায় আলাদা আলাদাভাবে দুইটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় বসতবাড়িতে বাগান স্থাপন প্রকল্পের আওতায় বসতবাড়িতে নিরাপদ সবজি উৎপাদন সম্পর্কিত এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা সোমা দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ। আলাদা আলাদাভাবে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পবিত্র কুমার রায় ও স্বপন কুমার সরকার। আলোচনা শেষে আবাসনে বসবাসকারীদের মাঝে পুষ্টি প্লেট, পুষ্টি কার্ড, সবজি বীজ ও গাছের চারা বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com